শাবিপ্রবি কর্মকর্তাদের জন্য যুক্ত হলো এসি বাস

৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০৬  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের জন্য নতুন একটি এসি বাস সংযুক্ত করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার জন্য নতুন বাস যুক্ত করেছি। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. মো আখতারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন উপস্থিত ছিলেন।